Monday, 5 February 2018

                  মৌরলা মাছের ঝাল


উপকরণ: মৌরলা মাছ, টমেটো কুচি (অল্প), কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আলু, বেগুন লম্বা ভাবে কাটা, পেঁয়াজ কুচি, জিরে বাটা, তেল

পদ্ধতি: প্রথমে মাছগুলি তেলে ভেজে তুলে রাখুন. এরপর আলু ও বেগুন গুলি ভেজে তুলে রাখুন. এরপর ওই তেলে পেঁয়াজ ভেজে তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা কুচি দিন ও একটু পর জিরে বাটা দিয়ে কষাতে থাকুন. কষানো হয়ে গেলে জল দিন. ফুটে উঠলে ধনেপাতা কুচি দিয়ে মাছ দিয়ে দিন. ঢাকা দিন. ঘন ও গা মাখা হলে নামিয়ে নিন. (আমার মায়ের রেসিপি)

No comments:

Post a Comment